ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দেশের অবৈধ সব ইটভাটা বন্ধকরে প্রতিবেদন দাখিলের নির্দেশ

দেশের অবৈধ সব ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।আবেদনকারীপক্ষ জানায়, সারা দেশে লাইসেন্সহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পরবর্তীকালে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং গত বছরের ২৫ ফেব্রুয়ারি দেওয়া আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।তবে অবৈধ ইটভাটার কার্যক্রম শুরুর পাঁয়তারা চলছে—এমন তথ্য পেয়ে এইচআরপিবির পক্ষ থেকে গত সপ্তাহে সম্পূরক একটি আবেদন দাখিল করা হয়। এতে অবৈধ ইটভাটা অপসারণ–সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন আদালতে দাখিলের প্রার্থনা জানানো হয়।আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, সঙ্গে ছিলেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। ইটভাটার মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।আদালত আবেদন মঞ্জুর করেছেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, দেশের অবৈধ সব ইটভাটা বন্ধে ইতিপূর্বে আদালতের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারদের প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৪ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকদের হয়রানি না করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’

দেশের অবৈধ সব ইটভাটা বন্ধকরে প্রতিবেদন দাখিলের নির্দেশ

আপডেট সময় ১০:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দেশের অবৈধ সব ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।আবেদনকারীপক্ষ জানায়, সারা দেশে লাইসেন্সহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পরবর্তীকালে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং গত বছরের ২৫ ফেব্রুয়ারি দেওয়া আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।তবে অবৈধ ইটভাটার কার্যক্রম শুরুর পাঁয়তারা চলছে—এমন তথ্য পেয়ে এইচআরপিবির পক্ষ থেকে গত সপ্তাহে সম্পূরক একটি আবেদন দাখিল করা হয়। এতে অবৈধ ইটভাটা অপসারণ–সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন আদালতে দাখিলের প্রার্থনা জানানো হয়।আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, সঙ্গে ছিলেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। ইটভাটার মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।আদালত আবেদন মঞ্জুর করেছেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, দেশের অবৈধ সব ইটভাটা বন্ধে ইতিপূর্বে আদালতের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারদের প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৪ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকদের হয়রানি না করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন