ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তানোর উপজেলার প্রাণপুর গ্রামে তাঁর বাড়ি।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পলাশের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এ জন্য গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর (২৭) অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাঁকে ধর্ষণের চেষ্টা চালান।এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যাঁরা দায়িত্বশীল আছেন, তাঁদের জানানো হয়েছে। তাঁরা সঠিক বিষয়টা আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’যোগাযোগ করা হলে এনসিপির তানোর উপজেলা শাখার সেক্রেটারি মোরশেদ আলী বলেন, পলাশ তাঁদের সংগঠনে যোগ দেওয়ার আগে একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন। সেই সংস্থার আগের কোনো ঝামেলার জের ধরে তাঁকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। এটা মিথ্যা মামলা। তাঁরা এর প্রতিবাদ করবেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৬০

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তানোর উপজেলার প্রাণপুর গ্রামে তাঁর বাড়ি।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পলাশের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এ জন্য গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর (২৭) অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাঁকে ধর্ষণের চেষ্টা চালান।এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, ‘তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যাঁরা দায়িত্বশীল আছেন, তাঁদের জানানো হয়েছে। তাঁরা সঠিক বিষয়টা আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’যোগাযোগ করা হলে এনসিপির তানোর উপজেলা শাখার সেক্রেটারি মোরশেদ আলী বলেন, পলাশ তাঁদের সংগঠনে যোগ দেওয়ার আগে একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন। সেই সংস্থার আগের কোনো ঝামেলার জের ধরে তাঁকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। এটা মিথ্যা মামলা। তাঁরা এর প্রতিবাদ করবেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন