ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নামাজ পড়ার উপকারিতার মন্তব্যে তোপের মুখে নমিতা

নমিতা থাপার মূলত ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। এমকিওর ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি। তবে দর্শকদের কাছে নমিতা বেশি পরিচিত শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক হিসেবে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। নামাজের স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে একটি ভিডিও পোস্ট করার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার মা, কটূক্তি ও ট্রোলিংয়ের শিকার হন।

এ বিষয়ে নমিতা থাপার জানান, গত তিন সপ্তাহ ধরে তাকে ধারাবাহিকভাবে অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে এবং একইসঙ্গে তার মাকেও অসম্মান করা হচ্ছে।

তার ভাষায়, একজন স্বাস্থ্যসচেতন ব্যক্তি হিসেবে তিনি বিভিন্ন ধর্মীয় ও শারীরিক অনুশীলনের উপকারিতা নিয়েই নিয়মিত কনটেন্ট তৈরি করে থাকেন। এর আগে যোগব্যায়ামের সূর্য নমস্কারের মতো বিষয় নিয়েও তিনি আলোচনা করেছেন, তবে তখন কোনো বিতর্ক তৈরি হয়নি।

তিনি আরও বলেন, তাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে ধর্ম মানেই পরস্পরের প্রতি শ্রদ্ধা। কিন্তু বাস্তবে সেই সম্মান কতটা বজায় থাকে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে— সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জীবনের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে নিজের অবস্থান পরিষ্কারভাবে নিজেকেই তুলে ধরতে হয়।

ট্রোলকারীদের উদ্দেশে তিনি জানান, কেউ যা খুশি বলতে পারে, তবে হিন্দুধর্মে ‘কর্মফলের’ ধারণা রয়েছে—এ কথা তিনি বিশ্বাস করেন। নিজেকে একজন গর্বিত হিন্দু হিসেবেও পরিচয় দেন তিনি। পাশাপাশি তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ঈশ্বর সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং যারা শিক্ষিত ও নৈতিকতায় বিশ্বাসী, তাদের উচিত ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া।

গত ২৫ মার্চ তিনি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে ঈদ উদযাপনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নামাজকে একটি “ফুল বডি এক্সারসাইজ” হিসেবে উল্লেখ করেন।

ওই ভিডিওতে তিনি জানান, নামাজ শরীরের নমনীয়তা বৃদ্ধি, জয়েন্টের কার্যকারিতা উন্নয়ন, হজমশক্তি এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। যদিও অনেকেই তার এ ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন, তবে একটি অংশ থেকে তিনি তীব্র সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের সম্মুখীন হন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

নামাজ পড়ার উপকারিতার মন্তব্যে তোপের মুখে নমিতা

আপডেট সময় ০৯:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নমিতা থাপার মূলত ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। এমকিওর ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি। তবে দর্শকদের কাছে নমিতা বেশি পরিচিত শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক হিসেবে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। নামাজের স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে একটি ভিডিও পোস্ট করার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার মা, কটূক্তি ও ট্রোলিংয়ের শিকার হন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন