পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব বিঝু, সাংগ্রাই ও বৈসু উদযাপন উপলক্ষে মহালছড়িতে আনন্দ লাকি কূপন ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, বলি খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) মহালছড়ি উপজেলার মানিকছড়ি জয়সেন কার্বারী পাড়া স:প্রা: বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি জয়সেন কার্বারী পাড়া মৈত্রী সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত। অনুষ্ঠানে ৩নং ওয়ার্ড, মাইসছড়ি ইউপির সদস্য বিমল বিকাশ চাকমার সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং মাইসছড়ি ইউপি চেয়ারম্যান, বাবু সাজাই মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ আল-জাবির আসিফ (পি এস সি),
আরো উপস্থিত ছিলেন, মেজর আহসান উল্লাহ,মহালছড়ি জোন। মানিকছড়ি জয়সেন কার্বারী পাড়ার কার্বারী,জ্যোতি লাল চাকমা, মো:জাহাঙ্গির আলম, এমডি জুমধারা এগ্রিকালচার লিঃ ও বাবু হৃদয় চাকমা, ডিরেক্টর জুমধারা সহ সাংবাদিক গণ এবং অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে আনন্দ লাকি কূপন ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বিঝু, সাংগ্রাই ও বৈসু শুধু উৎসব নয়, এটি পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। এ ধরনের আয়োজন শান্তি, ঐক্য ও প্রগতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাইদুর রহমান,মহালছড়ি প্রতিনিধি: 
































