ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিঘলিয়ায় যৌথ অভিযানে নৌবাহিনীর দৃঢ় ভূমিকা: আইনশৃঙ্খলা রক্ষায় ফিরছে জনস্বস্তি

দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্টের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। টানা অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিসহ একাধিক অপরাধী গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের নির্দেশনায় সারাদেশে যৌথ বাহিনীর কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দিঘলিয়া সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় দিঘলিয়ায় অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী কার্যক্রম, মাদক কারবার, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত ও চোরাকারবারিসহ একাধিক অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল আলামত আইনানুগভাবে জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে, এসব অভিযানের মাধ্যমে শুধু অপরাধী গ্রেপ্তার নয়, অপরাধমূলক চক্র ভাঙার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দিঘলিয়া নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট পরিচালনা এবং বিশেষ নিরাপত্তা অভিযানের মাধ্যমে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখছে। এর ফলে দিঘলিয়ায় অপরাধপ্রবণতা হ্রাস পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নৌবাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে এলাকায় চুরি, মাদক সেবন ও অবৈধ কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নৌবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আগের তুলনায় অনেক বেড়েছে।

বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দিঘলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান ও নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কর্মকাণ্ড দেখা গেলে তা নিকটস্থ নৌবাহিনী ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

দিঘলিয়ায় যৌথ অভিযানে নৌবাহিনীর দৃঢ় ভূমিকা: আইনশৃঙ্খলা রক্ষায় ফিরছে জনস্বস্তি

আপডেট সময় ০১:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্টের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। টানা অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিসহ একাধিক অপরাধী গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি ঘটেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন