ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিতমারীতে নকল সার বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাট আদিতমারীতে অবৈধভাবে নকল সার মজুদ ও বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারী) আদিতমারী উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭(১) ধারা লঙ্ঘনের দায়ে বিএডিসি বীজ ও সার ব্যবসায়ী আবদুর রহমানকে এ জরিমানা করা হয়। অভিযানে তার দোকানে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।
দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নকল ও ভেজাল সার বিক্রির অভিযোগ করে আসছিলেন স্থানীয় কৃষকরা। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়িয়ে তিনি এই ব্যবসা চালিয়ে আসছিলেন।
অভিযানকালে দোকান থেকে ৩১ বস্তা নকল সার জব্দ করা হয়। অভিযানের খবরে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ সময় আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এবার ‘নিট’ পরীক্ষা বাতিলের দাবিতে সোচ্চার থালাপতি বিজয়ের দল

আদিতমারীতে নকল সার বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১০:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

লালমনিরহাট আদিতমারীতে অবৈধভাবে নকল সার মজুদ ও বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারী) আদিতমারী উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭(১) ধারা লঙ্ঘনের দায়ে বিএডিসি বীজ ও সার ব্যবসায়ী আবদুর রহমানকে এ জরিমানা করা হয়। অভিযানে তার দোকানে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।
দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নকল ও ভেজাল সার বিক্রির অভিযোগ করে আসছিলেন স্থানীয় কৃষকরা। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়িয়ে তিনি এই ব্যবসা চালিয়ে আসছিলেন।
অভিযানকালে দোকান থেকে ৩১ বস্তা নকল সার জব্দ করা হয়। অভিযানের খবরে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ সময় আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন