লালমনিরহাট-২ আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে বিএনপির কর্মি হয়ে কাজ করে বিএনপি প্রার্থীকে জয়ী করতে হবে। দির্ঘ ১৭ টি বছর আমরা ভোটের বাহিরে ছিলাম ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। আপনারা জানেন আমি যেমন একজন সমাজ কর্মি তেমনি একজন রাজনীতিবীদ কর্মি। পাশাপাশি কয়েকটি ভোটযুদ্ধে আমি অংশগ্রহন করেছিলাম আপনারা ভোট দিলেও আমি নানা কারনে জয়ি হতে পারে নি। শত বাঁধা প্রতিকুলের মাঝেও আপনারা কিন্তু আমাকে ছেড়ে চলে যাননি আমিও কিন্তু আপনাদের ছেড়ে চলে যাইনি। তাই আজ সময় এসেছে সেই সময়ের কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাতে লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন,১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে এবং আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারব, ভোটাধিকার ফিরে পাব। এটি কি এমনি এমনিতেই হয় নাই? দির্ঘ ১৭টি বছর সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী মরহুম প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া দির্ঘ সময় আন্দোলন করে ত্যাগ, নির্যাতনের,নিপীড়ন স্বীকার হয়ে ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যূস্থান হয়েছে এটি একমাত্র দেশনেত্রী খালেদা জিয়ার অবদান। ১৭ টি বছর একজন বৃদ্ধা মহিলা ৬ বছর জেল খেটেছেন তার সন্তান ১৭ টি বছর প্রবাসে জীবন-যাপন করেছেন। আরেকটি সন্তানকে হারিয়ে ফেলেছেন। এত ত্যাগ তিথিক্ষার ফলে আমরা আমাদের ভোটাধিকার ফিরে পাব বলে আশাবাদী কিন্তু সেই মানুষটি আজ আমাদের মাঝে নেই। আমরা তার রূহের মাগফিরাত কামনা করি। সেই প্রয়াত দেশনেত্রীর প্রতিপাদ্য বিষয় ছিল জনগনই সকল ক্ষমতার উৎস এই কথাটি আমি বুকে লালন ও ধারন করি। সেই বিশ্বাসে পথ চলি এবং রাজনীতি করি। বার বার আপনারা ভোট দেন আমি জয়ী হতে পারি না। সৎ পথে থাকলে এর জয় ইনশাআল্লাহ হবেই। ভোট কোনদিন বৃথা যায় না। যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে সময় নাই দুই উপজেলায় অনেক ভোটার আছে সবার কাছে যাওয়া সম্ভব হবে না। তাই আপনারা সবাই বিএনপির কর্মি হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে তারেক রহমানের হাতে উপহার তুলে দিতে পারি এই আহবান জানান।
জনসভায় চলবলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেনের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আক্কেল আলী মাষ্টার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বিধান চন্দ্র, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদ অতুল চন্দ্র অধিকারী,কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পাশা, জামায়াতের সাবেক আমির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাষ্টার,গোড়ল ইউনিয়ন বিএনপির আহবায়ক গজর উদ্দিন পাটোয়ারি ও প্রভাষক মাসুদ রানা প্রমূখ।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 































