ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সব বিতর্কের ঊর্ধ্বে উঠে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবি-হিলিতে ডা. জাহিদ

জনগনের মধ্যে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে আমরা খুবই আশাবাদী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটাররা ধানের শীষের পক্ষে তাদের রায় প্রদান করে বিএনপিকে দেশসেবার সুযোগ দিবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় হিলির ফকিরপাড়া এলাকায় ভোটারদের সাথে গনসংযোগকালে তিনি এই কথা বলেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। ধানের শীষে ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ দিলে এলাকার যে সকল উন্নয়ন দরকার তা পুরনের আশ্বাস দেন তিনি।
এসময় তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য ব্যবস্থা নিতে হবে। তবে কেউ কেউ হয়তো অপচেষ্টা চালাতে পারে। কিন্তু আমি সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও তাদের যে সমর্থন পাচ্ছি এটাতে আমি আশাবাদী। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই পারে কিন্তু জনগনের সামনে এই ষড়যন্ত্র টিকবেনা। অনেকে অনেক ধরনের কথা বলেন, কেউ কেউ বিভিন্নভাবে নিজেদের কথা অসংযতভাবে বলছেন বা বলার চেষ্টা করছেন। অর্থাৎ এক ধরনের উস্কানিমুলক কর্মকান্ড করছেন যেটি সত্যিকার অর্থে রাজনৈতিক পরিবেশ ক্ষুন্ন করার অপচেষ্টা। আমি মনে করি ধানের শীষের নেতাকর্মীরা অত্যান্ত সুশৃঙ্খলভাবে সাধারন মানুষকে ঐক্যবদ্ধ করে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ার জন্য যে গনজোয়ার সৃষ্টি হয়েছে সেটিকে ধরে রাখবে। জনগনকে সাথে নিয়ে ১২ই ফেব্রুয়ারী ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে বলেও মন্তব্য করেন তিনি।
পরে ডা. জাহিদ হিলি বাজার ও মহিলা কলেজসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এসময় সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শাহীনুর ইসলাম, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন,পৌরবিএনপির সভাপতি মিঠু খান,সাধারন সম্পাদক নাজমুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

সব বিতর্কের ঊর্ধ্বে উঠে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবি-হিলিতে ডা. জাহিদ

আপডেট সময় ০২:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬