ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তারেক রহমান লাল-সবুজের বাসে করে সংবর্ধনাস্থলের পথে

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • 254

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজের বাসে করে সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে লাখো জনতা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে লন্ডন থেকে তাকে বয়ে আনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে লাউঞ্জে আত্মীয়-স্বজন ও দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আনুষ্ঠানিকতা শেষে রওনা দেন তারেক রহমান।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত লাল-সবুজ রঙের একটি বাসে করে তারেক রহমান যাত্রা করেন ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র সংবর্ধনা মঞ্চে। বাসটির সঙ্গে নিরাপত্তা বহর রয়েছে।

বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত সড়কের দু’পাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন।

পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রেখে তারেক রহমান তার মা খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরে গুলশান-২ এর ১৯৬ নম্বর বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তারেক রহমানের যাত্রা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আগামী আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি মোস্তাফিজের

তারেক রহমান লাল-সবুজের বাসে করে সংবর্ধনাস্থলের পথে

আপডেট সময় ০২:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজের বাসে করে সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে লাখো জনতা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন