ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটবাসী প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্বেচ্ছাসেবীদের আনন্দ মিছিল 

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের লালমনিরহাট সফরকে ঘিরে জেলাজুড়ে আনন্দ- উৎসাহ ও ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ- উদ্দীপনা দেখা দিয়েছে। সফরের কর্মসূচি সফল করতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রমও জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে লালমনিরহাট শহরে আনন্দ মিছিল করেছেন ‘আলোকিত যুব কমিটি’র স্বেচ্ছাসেবীরা। এর আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে স্বেচ্ছাসেবীদের মধ্যে ভেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আলোচনা সভায় স্বেচ্ছাসেবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর লালমনিরহাটবাসীর জন্য আনন্দের ও গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। প্রধানমন্ত্রী দিনব্যাপী জেলায় অবস্থান করবেন, যা স্থানীয় মানুষের জন্য বিশেষ আনন্দের বিষয়। এ সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবীদের ধৈর্য, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো ধরনের দায়িত্বে অবহেলা করা যাবে না। স্বেচ্ছাসেবীদের সুসংগঠিত থেকে নির্ধারিত দায়িত্ব ও নির্দেশনা মেনে চলতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী জানান, ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের তিনটি কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো- জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। পরে জেলা সদরের মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির

লালমনিরহাটবাসী প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্বেচ্ছাসেবীদের আনন্দ মিছিল 

আপডেট সময় ১২:০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের লালমনিরহাট সফরকে ঘিরে জেলাজুড়ে আনন্দ- উৎসাহ ও ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ- উদ্দীপনা দেখা দিয়েছে। সফরের কর্মসূচি সফল করতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রমও জোরদার করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন