ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৬০

ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) সবচেয়ে বেশি ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনায় ২২৪, রাজশাহীতে ২১৬, বরিশালে ১৮৫, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৬৩ ও সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। এ সময়ে মারা গেছেন ৪৮১ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৯১৫ জন চিকিৎসাধীন।চলতি বছরের মে মাস থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। এরপর প্রতি মাসে দ্বিগুণ হারে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ে। সর্বশেষ অক্টোবরে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়। নভেম্বরে এর প্রকোপ কমে আসার কথা থাকলেও তা কমছে না।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৬০

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৬০

আপডেট সময় ০৬:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) সবচেয়ে বেশি ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনায় ২২৪, রাজশাহীতে ২১৬, বরিশালে ১৮৫, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৬৩ ও সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। এ সময়ে মারা গেছেন ৪৮১ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৯১৫ জন চিকিৎসাধীন।চলতি বছরের মে মাস থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। এরপর প্রতি মাসে দ্বিগুণ হারে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ে। সর্বশেষ অক্টোবরে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়। নভেম্বরে এর প্রকোপ কমে আসার কথা থাকলেও তা কমছে না।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন