ইরানের সম্ভাব্য হামলার হুমকির পর যুক্তরাজ্যের মিলডেনহল ও ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে বি-১ বোমারু বিমানসহ অন্তত ১০টি মার্কিন উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। পেন্টাগন ও ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত ‘নিরাপত্তার স্বার্থে’ নেওয়ার কথা স্বীকার করেছে।ইংল্যান্ডের পূর্বাঞ্চলে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের মিলডেনহল ঘাঁটিতে গত সোমবার হঠাৎ করেই শুরু হয় তোড়জোড়। ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের বোয়িং কেসি-১৩৫আর স্ট্র্যাটোট্যাংকার উড়োজাহাজ একের পর এক আকাশে উড়াল দিতে শুরু করে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ ব্যবহার করে বিবিসি ভেরিফাই দেখতে পায়, সোমবার দিনভর যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ১০টি কেসি-১৩৫ বিমান ওই ঘাঁটি ছেড়ে যায়। এসবের মধ্যে একটি গেছে জার্মানির এক সামরিক ঘাঁটিতে, একটি স্কটল্যান্ডে ও দুটি স্পেনে। বাকি ছয়টির গন্তব্য জানা যায়নি। বোয়িং কেসি-১৩৫আর স্ট্র্যাটোট্যাংকার জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ। এগুলো আকাশে থাকা অবস্থাতেই যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক উড়োজাহাজে জ্বালানি ভরতে পারে। ফলে যুদ্ধবিমানগুলো অবতরণ না করেই আবার জ্বালানি ভরে দীর্ঘ সময় আকাশে থাকতে এবং সফলভাবে দূরপাল্লার অভিযান চালাতে পারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালাতে যুক্তরাজ্যের ঘাঁটিতে থাকা এই জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজগুলো খুবই কার্যকর ভূমিকা রেখেছে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধের সূচনা। আট মাসের বেশি সময় ধরে এ যুদ্ধ চলছে। মধ্যস্থতাকারীদের কয়েক মাসের চেষ্টার পরও এ যুদ্ধ অবসানের কোনো লক্ষণ নেই; বরং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এখন যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা বিশেষজ্ঞের বরাতে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল বড় পরাজয় দেখেছে। তাঁর দল রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। এদিকে, ইসরায়েলের নির্বাচনের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটও বিপদে পড়েছে।নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল বড় পরাজয় দেখেছে। তাঁর দল রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। এদিকে, ইসরায়েলের নির্বাচনের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটও আছে বিপদে।এমন সময়ে কেন যুক্তরাষ্ট্র মিত্র যুক্তরাজ্যের ঘাঁটি থেকে তাদের সামরিক উড়োজাহাজ সরিয়ে নিচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ঘটেছে এমন ঘটনা।যুক্তরাষ্ট্রের বোয়িং কেসি-১৩৫আর স্ট্র্যাটোট্যাংকার উড়োজাহাজমিলডেনহল ঘাঁটিতে ৯ নভেম্বর কী ঘটেছেসেদিন শুধু যুক্তরাষ্ট্রের ১০টি বোয়িং কেসি-১৩৫আর স্ট্র্যাটোট্যাংকার উড়োজাহাজই নয়, বরং অন্তত তিনটি অসপ্রে মাল্টিপারপাস উড়োজাহাজও মিলডেনহল ছেড়ে যায়। সেগুলো সেখান থেকে চার মাইল দূরে রয়্যাল এয়ার ফোর্সের আরেক ঘাঁটি লেকেনহিথে অবতরণ করে।স্থানীয় একজন বাসিন্দা লেকেনহিথ ঘাঁটির বাইরে থেকে এ ঘটনার ভিডিও ধারণ করেন। বার্তা সংস্থা রয়টার্স পরদিন ১০ নভেম্বর তাদের এক প্রতিবেদনে ভিডিওটির সত্যতা যাচাই করার কথা নিশ্চিত করেছে।যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এসব ঘাঁটির সুরক্ষায় সরকার স্থানীয় পুলিশ ও মিত্রদেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।ভিডিওতে দেখা যায়, লেকেনহিথে অবতরণের পর দুটি অসপ্রে উড়োজাহাজ রানওয়েতে চলছে।অসপ্রে উড়োজাহাজ একই সঙ্গে হেলিকপ্টার ও উড়োজাহাজের মতো কাজ করতে পারে। এটি হেলিকপ্টারের মতো সোজা ওপরের দিকে উড়তে ও নিচে নামতে পারে। আবার আকাশে ওঠার পর প্রপেলার ঘুরিয়ে দ্রুত সামনের দিকে এগোতে পারে। সেনাসদস্য, সামরিক সরঞ্জাম ও মালামাল পরিবহনে এগুলো ব্যবহৃত হয়।রয়টার্স থেকে উড়োজাহাজগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড (ইউকম) জানায়, বিভিন্ন কারণে বিমানবাহিনী এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে উড়োজাহাজ সরিয়ে থাকে। নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাব দিতে কমান্ড রাজি হয়নি। মার্কিন বাহিনীর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কেও কোনো মন্তব্য করতে কমান্ড অস্বীকৃতি জানায়।ইউকম কোনো মন্তব্য করতে রাজি না হলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলো ‘নিরাপদ’।মুখপাত্র বলেন, যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এসব ঘাঁটির সুরক্ষায় সরকার স্থানীয় পুলিশ ও মিত্রদেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এক ডজন বি-১ বোমারু বিমান মোতায়েন ছিল। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার কাজে এসব উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছিল।নিরাপত্তাব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে, পাশাপাশি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ড্রোনপ্রতিরোধী সক্ষমতা বৃদ্ধি করতে সরকার ২০০ কোটি পাউন্ডের বেশি বিনিয়োগ করছে বলেও জানান বার্নহ্যামের মুখপাত্র।হোয়াইট হাউস ও পেন্টাগন এখন পর্যন্ত এ বিষয়ে মুখ বন্ধ করে রেখেছে।গত জুলাইয়ে ইরান বলেছিল, ‘ইরানি ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসনে ব্যবহৃত যেকোনো ঘাঁটি আমাদের বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।’ইরান কি বিদেশে মার্কিনদের ওপর হামলার পরিকল্পনা করছে, হাতে কী কী ভয়ংকর অস্ত্রট্রাম্পের স্বীকারোক্তি-‘হুমকি বাস্তব’মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৫ অক্টোবর স্বীকার করেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি হুমকির কারণেই যুক্তরাজ্যের এক বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে।সেদিন ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের ধারণা হয়েছিল, সেখানে কোনো হুমকি থাকতে পারে। তাহলে আমি কেন উড়োজাহাজগুলো সেখানে রেখে দেব? সেগুলো সরিয়ে নিতে খুব বেশি খরচ হয় না। আমরা হুমকির খবর পেয়েছি। আর হুমকি পেলে আমরা উড়োজাহাজগুলো সরিয়ে নিই। এতে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যায়। আর যারা হুমকি দিয়েছে, তাদের আমরা আসলে চিনি।’হুমকির সঙ্গে ইরানের যোগসূত্র আছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে ইরানের যোগসূত্র আছে।’সেদিন ন্যাটোর এক সামরিক সূত্রও বলেছিল, যুক্তরাজ্যে থাকা ‘মার্কিন সামরিক সম্পদের জন্য ইরান তাৎক্ষণিক ও গুরুতর হুমকি’।ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে ৪ অক্টোবর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড থেকে বি-১ বোমারু বিমানগুলো উড়ে যেতে দেখা গেছে।যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছ থেকে গ্রেপ্তার ৫, সরিয়ে নেওয়া হয়েছে ৮৫ বাড়ির লোকজনকেপরে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের এক মুখপাত্র একটি ই-মেইল বার্তায় বলেছিলেন, ‘যদিও নিরাপত্তার কারণে আমরা আমাদের সরঞ্জাম ও বাহিনীর চলাচলের খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারিনি, তবে আমরা এখন স্বীকার করছি, আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রে তাদের নিজ নিজ ঘাঁটিতে ফিরে এসেছে।’—ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টআমাদের ধারণা হয়েছিল, সেখানে কোনো হুমকি থাকতে পারে। তাহলে আমি কেন উড়োজাহাজগুলো সেখানে রেখে দেব? সেগুলো সরিয়ে নিতে খুব বেশি খরচ হয় না। আমরা হুমকির খবর পেয়েছি। আর হুমকি পেলে আমরা উড়োজাহাজগুলো সরিয়ে নিই। এতে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যায়। আর যারা হুমকি দিয়েছে, তাদের আমরা প্রকৃতপক্ষে চিনি।লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এক ডজন বি-১ বোমারু বিমান মোতায়েন ছিল। ইরানে মার্কিন হামলার কাজে এসব উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছিল।দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ওই বিমানঘাঁটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনার কারণে নিরাপত্তা উদ্বেগের মুখে সেখান থেকে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে।হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালানোর কাজে ব্যবহৃত ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ফেয়ারফোর্ডে অবস্থানরত বোমারু বিমান ব্যবহারের অনুমতি দিয়েছিল ব্রিটিশ সরকার।আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সড়ক আটকে রেখেছেন এক পুলিশ কর্মকর্তা। যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের ফেয়ারফোর্ডে, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ‘হুমকি’র মুখে ব্রিটেনের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র, কমল ইরানে দ্রুত হামলার সক্ষমতাইউরোপে মার্কিন বোমারু বিমান মোতায়েনের জন্য আরএএফ ফেয়ারফোর্ড যুক্তরাষ্ট্রের পছন্দের ঘাঁটি। এ বিমানঘাঁটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।অক্টোবরে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভের প্রধান কেন ম্যাককালামও ইরানের সম্ভাব্য হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছিলেন।ম্যাককালাম বলেছেন, গত এক বছরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের জেরে যুক্তরাজ্যে ৫০টির বেশি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। ইরান যুক্তরাজ্যে সামরিক স্থাপনার মতো আরও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা বৃদ্ধি করছে বলেও তিনি সতর্ক করেন।ইরান যুক্তরাজ্যে নির্দিষ্ট কিছু হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে মার্কিন বাহিনী যেসব বিমানঘাঁটি ব্যবহার করে, সেগুলো তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু।যুক্তরাজ্য গত কয়েক মাস ধরেই সতর্ক করে আসছে, ইরান দেশটিতে হামলার পরিকল্পনা করছে এবং এসব হামলা চালাতে অনলাইনে লোকজনকে নিয়োগ দিচ্ছে।যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র, কারণ কীযুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটির রানওয়েতে দাঁড়িয়ে একটি মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে কী ঘটেছিলগত ২৭ সেপ্টেম্বরের প্রথম প্রহরে সন্দেহজনক তিনটি সাদা গাড়ি (ভ্যান) আরএএফ ফেয়ারফোর্ড সামরিক বিমানঘাঁটির কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এমন খবর পাওয়ার পর যুক্তরাজ্যের সশস্ত্র পুলিশ ওই গাড়িগুলোর কাছে যায় এবং সেগুলোতে থাকা পাঁচজনকে আটক করে। ঘাঁটির আশপাশের ৮৫টি বাড়ির বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।পরে পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে ওই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁরা সবাই ব্রিটিশ নাগরিক, বয়স ২০-এর কোঠায়। সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে কিছু পরিমাণ পেট্রল পাওয়া গেছে।এ ঘটনার পর রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ঘটনাটির পর যুক্তরাজ্যে থাকা মার্কিন বাহিনীর ব্যবহৃত অন্যান্য সামরিক ঘাঁটিতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পূর্ব ইংল্যান্ডের আরএএফ লেকেনহিথের প্রবেশপথে সাঁজোয়া যান ও সেনাসদস্যদের দেখা গেছে।পরে ওই পাঁচজন জামিনে মুক্তি পান। চারদিন পর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে সন্দেহে লন্ডন থেকে ইরানি বংশোদ্ভূত আরেক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকেও জামিনে মুক্তি দেওয়া হয়।যুক্তরাজ্যের বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়ার খবরের মধ্যে গত মঙ্গলবার আরএএফ মিলডেনহল বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর একটি ১০০তম এয়ার রিফুয়েলিং উড়োজাহাজ। ১০ নভেম্বর ২০২৬ওই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অক্টোবর মাসে যুক্তরাজ্যে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। কৌঁসুলিরা অভিযোগ করেন, তাঁদের একজন যুক্তরাজ্যে থেকে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার চেষ্টা করছিলেন।এসব ঘটনার পর মিলডেনহল এবং আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটিতে নিরাপত্তাব্যবস্থা ‘এফপিসিওএন চার্লি’ পর্যায়ে উন্নীত করা হয়। এটি নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতামূলক স্তর।আরএএফ ফেয়ারফোর্ডের ঘটনা এখনো অনেকটাই রহস্যাবৃত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর নিরাপত্তার ওপর কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে।প্রধানমন্ত্রী বার্নহ্যাম বলেছেন, আরএএফ ফেয়ারফোর্ডে ওই সন্দেহজনক তৎপরতা ইরান থেকে সমন্বয় করে করার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।[তথ্যসূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, ওয়াল স্ট্রিট জার্নাল]
ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্য থেকে একে একে সরছে মার্কিন উড়োজাহাজ, যুদ্ধ কি ছড়াচ্ছে নতুন দেশে
-
আন্তর্জাতিক ডেস্ক - আপডেট সময় ১২:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- 17




























