ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শুটিংয়ের মাঝেই বিয়ের পরিকল্পনা করছেন মধুমিতা?

একদিকে টিভি পর্দায় প্রচারচলতি ধারাবাহিকের শুটিংয়ের চাপ। একইসঙ্গে চলছে নতুন সিনেমা ‘অটবী’র শুটিং। তার মধ্যেই চলছে ‘পাখি’খ্যাত ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার বিয়ের তোরজোড়।

সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমায় প্রথমবার দেখা যাবে মধুমিতাকে। এর তাই বলা যায় বছর শেষে নতুন অনেক কিছুই ঘটছে অভিনেত্রীর জীবনে। এরই মাঝে কীভাবে নিজের বিশেষ দিনটা উদযাপন করবেন ভেবে ফেলেছেন তিনি।

বিয়ের দিনক্ষণ এখনও সঠিকভাবে নির্ধারিত না হলেও শোনা যাচ্ছে যে, মধুমিতার নাকি বিয়ের দিনের জন্য চিরাচরিত লাল শাড়িই পছন্দ। লাল বেনারসিতেই এদিন সাজার পরিকল্পনা করেছেন তিনি। তবে রিশেপসনে কীভাবে সাজবেন বা কী শাড়ি পড়বেন তা নাকি এখনও ঠিক করে উঠতে পারেননি। তবে সময় পেলেই নাকি কেনেকাটা করছেন তিনি।

শুধু তাই নয়, শুটিংয়ের ফাকে নাকি প্রিয়জনেদের কাছে আইবুড়োভাত খেতেও নাকি যাচ্ছেন অভিনেত্রী। পছন্দের ভেটকি পাতুরি, বিরিয়ানি, পোলাও দিয়েই নাকি আইবুড়োভাত খাওয়ার ইচ্ছা অভিনেত্রীর। এখানেই শেষ নয়, নিজে বাঙালি পদ ভালোবাসেন বলে বিয়ের মেনুতেও নাকি বাঙালি সুস্বাদু সব খাবারও রাখবেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের পূজার সময়েই বন্ধু-প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন মধুমিতা সরকার। সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তাদের বিয়ে নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। দ্বিতীয়বার যে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তা আগে নিশ্চিত করলেও সঠিক দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি কিছুই।

এদিকে শোনা যাচ্ছে, নতুন বছরে ২৩ জানুয়ারিই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে মধুমিতা জানিয়েছিলেন, দু’টি দিন নিয়ে ভাবনাচিন্তা চলছে। ভেন্যু পাওয়ার উপর নির্ভর করবে তার বিয়ের দিন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

শুটিংয়ের মাঝেই বিয়ের পরিকল্পনা করছেন মধুমিতা?

আপডেট সময় ০৯:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

একদিকে টিভি পর্দায় প্রচারচলতি ধারাবাহিকের শুটিংয়ের চাপ। একইসঙ্গে চলছে নতুন সিনেমা ‘অটবী’র শুটিং। তার মধ্যেই চলছে ‘পাখি’খ্যাত ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার বিয়ের তোরজোড়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন