নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে আ’লীগের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
সোমবার (২৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চিলাহাটি মাস্টারপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনে ছেলে তারিক আকরাম তপন (৫৫), উত্তর কেতকীবাড়ী এলাকার মৃত মুসাহাক আলীর ছেলে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন (৫০), নিজ ভোগডাবুড়ী এলাকার মৃত গেলেমান আলীর রছেলে যুবলীগ কর্মী আনোয়ার হোসেন উজ্জ্বল (৪২)।
মামলার সূত্রে জানাযায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্জনপুর এলাকায় বিএনপির প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়ী বহরে হামলার ঘটনা ঘটে। এসময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হযয়েছে। এঘটনায় ২১/১০/২০২৪ খ্রিস্টাব্দে ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২০ , এই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ডোমার চিলাহাটিতে আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
-
আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ০৮:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- 8


































