ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রচারণার শেষ দিনে ভোটারদের উদ্দেশে মির্জা ফয়সল আমিনের আবেগঘন আহ্বান

৪৭ বছরের পথচলা, এক বুক স্বপ্ন আর ঠাকুরগাঁওয়ের মাটির প্রতি আজীবনের দায়বদ্ধতার কথা স্মরণ করে উপনির্বাচনের প্রচারের শেষ দিনে আবেগঘন বার্তা দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।
সামাজিক মাধ্যমে দেওয়া তার এই স্মৃতিচারণামূলক লেখাটি স্থানীয় ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে সাড়া ফেলেছে। রাজনীতিকে কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, বরং ত্যাগ ও জনসেবার ব্রত হিসেবে নেওয়ার কথা তুলে ধরেছেন তিনি।

প্রচারণার শেষ দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) ফেসবুকে দেওয়া আবেগঘন পোস্টে মির্জা ফয়সল আমিন লিখেছেন, ‘আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচার শেষ হলো। কিন্তু ঠাকুরগাঁওকে ঘিরে আমার স্বপ্নের পথচলা তো আজকের নয়। এই পথচলা শুরু হয়েছিল ১৯৭৯ সালে, আমার শ্রদ্ধেয় বাবা মরহুম মির্জা রুহুল আমিনের হাত ধরে।’
বাবার হাত ধরে শুরু হওয়া রাজনৈতিক ও সামাজিক যাত্রার স্মৃতিচারণা করে তিনি উল্লেখ করেন, প্রায় চার দশক ধরে এই জনপদের মাটি, মানুষ আর মানুষের স্বপ্নই তার জীবনের মূল উপজীব্য।

তাদের পরিবার সবসময় একটি উন্নত ও আধুনিক ঠাকুরগাঁওয়ের স্বপ্ন দেখেছে। বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই স্বপ্ন বাস্তবায়নে জীবনের দীর্ঘ সময় নিরলসভাবে কাজ করেছেন। তার পাশে থেকে একজন নীরব সঙ্গী হিসেবে মির্জা ফয়সল আমিনও বছরের পর বছর এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না ও আশা-আকাঙ্ক্ষা কাছ থেকে দেখেছেন।
ছাত্রদল ও যুবদল থেকে শুরু করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে সভাপতির দায়িত্ব পালনের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে মির্জা ফয়সল আমিন বলেন, তার রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায়ে সাধারণ মানুষের কল্যাণে কিছু করার তাগিদই সবচেয়ে বেশি কাজ করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগমুহূর্তে তার এই স্মৃতিচারণামূলক ও শেকড়মুখী বার্তা ভোটারদের আবেগ ছুঁয়ে যেতে পারে। এখন ভোটের ব্যালটে সেই ভালোবাসার প্রতিফলন ঘটে কি না, সেটিই দেখার বিষয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই আসনে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির শীর্ষ নেতা মির্জা ফয়সল আমিন। প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হোটেল সোনারগাঁওয়ে চাকরি, আবেদন শেষ ১০ নভেম্বর

প্রচারণার শেষ দিনে ভোটারদের উদ্দেশে মির্জা ফয়সল আমিনের আবেগঘন আহ্বান

আপডেট সময় ০৩:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

৪৭ বছরের পথচলা, এক বুক স্বপ্ন আর ঠাকুরগাঁওয়ের মাটির প্রতি আজীবনের দায়বদ্ধতার কথা স্মরণ করে উপনির্বাচনের প্রচারের শেষ দিনে আবেগঘন বার্তা দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।
সামাজিক মাধ্যমে দেওয়া তার এই স্মৃতিচারণামূলক লেখাটি স্থানীয় ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে সাড়া ফেলেছে। রাজনীতিকে কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, বরং ত্যাগ ও জনসেবার ব্রত হিসেবে নেওয়ার কথা তুলে ধরেছেন তিনি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন