মাদক বিরোধী অভিযানে যাত্রীবাহী বাস থেকে ০৮ কেজি মাদকদ্রব্য গাজাসহ একজন মাদক কারবারি’কে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় কারবারি মাদকদ্রব্য গাজা নিয়ে কুমিল্লা জেলা হতে বাসযোগে পটিয়া থানা এলাকা হয়ে কক্সবাজার জেলার দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ ১৬২০ ঘটিকার সময় এসআরবি-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শান্তির হাট বাজারের পূর্ব পাশে চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে সন্দেহভাজন গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীর একপর্যায়ে আনুমানিক ১৬৩০ ঘটিকায় তিশা প্লাটিনা পরিবহন নামক ০১টি বাস চেকপোস্টে আসলে এসআরবি সদস্যরা উক্ত বাসটি তল্লাশীকালে অভিযুক্ত মোহাম্মদ নুর(২৬), পিতা-মৃত শামসুল আলম, সাং-উখিয়া কুতুব আলম রেজিস্টার ক্যাম্প, ব্লক-G, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযুক্তের হেফাজতে থাকা ০১টি কার্টুন ০৮ কেজি গাজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি 
































