ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কালীগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নারীর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া রাজধানীর খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

স্বজনরা জানান, দুই দিন আগে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন রাবেয়া। শনিবার সকালে ট্রেনে চড়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। তার ৮ ও ১৪ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সেলিমা রহমান বলেন, ‘ওই নারীকে বারবার নিষেধ করেছিলাম ছেড়ে দেওয়া চলন্ত ট্রেনে না উঠতে। কিন্তু তিনি নিষেধ না শুনে ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে পড়ে যান। স্টেশনের অনেকেই তাকে নিষেধ করেছিলেন; তবে তিনি শোনেনি।’

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, ‘শনিবার সকালে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে এক নারী যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেনটি স্টেশন থেকে চলতে শুরু করলে ওই নারী চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন। আর এ কারণে এ দুর্ঘটনা ঘটে। স্টেশনের অনেকেই তাকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করেছেন।’

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আমরা খুব দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।’

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, ‘ট্রেনে ওই নারীর দুই পা কাটা পড়েছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়াও তার একটি হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোরে রেফার করা হয়।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

কালীগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নারীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০২:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন