ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিঘলিয়ায় বাড়ি মেরামত নিয়ে উত্তেজনা, আহত দুইজন

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশিবাড়ি (কাজলীপাড়া) গ্রামে পৈত্রিক বসতঘর মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর২০২৬) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, মৃত আলম আকনের স্ত্রী মুক্তা আক্তার ফাহিমা (৩৫) তার সন্তানদের নিয়ে স্বামীর প্রাপ্ত পৈত্রিক ঘর মেরামতের কাজ করছিলেন। এ সময় তার ভাসুর মোঃ সিরাজ আকন (৭০), সিরাজের ছেলে শরিফ আকন (২২), অন্তরা (২৮) এবং কল্পনা (৬০) বাধা প্রদান করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে মোঃ সিরাজ আকনের হাতে কাটা জখম হয়। তাকে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে, মুক্তা আক্তার ফাহিমার মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায়, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণের শিকার নারী যাত্রী, ক্যান্টিন বয় আটক

দিঘলিয়ায় বাড়ি মেরামত নিয়ে উত্তেজনা, আহত দুইজন

আপডেট সময় ১০:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশিবাড়ি (কাজলীপাড়া) গ্রামে পৈত্রিক বসতঘর মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর২০২৬) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, মৃত আলম আকনের স্ত্রী মুক্তা আক্তার ফাহিমা (৩৫) তার সন্তানদের নিয়ে স্বামীর প্রাপ্ত পৈত্রিক ঘর মেরামতের কাজ করছিলেন। এ সময় তার ভাসুর মোঃ সিরাজ আকন (৭০), সিরাজের ছেলে শরিফ আকন (২২), অন্তরা (২৮) এবং কল্পনা (৬০) বাধা প্রদান করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে মোঃ সিরাজ আকনের হাতে কাটা জখম হয়। তাকে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে, মুক্তা আক্তার ফাহিমার মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায়, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন