ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
আলোচিত:

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিনগরের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোবাইল ফোন দেখানোর কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যান একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মজিব উদ্দিন সেলিম। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মজিব উদ্দিন মমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী এবং সম্পর্কে শিশুটির দাদা বলে জানা গেছে।

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করলে তিনি আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পরই ঘটনাটি তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় হাতীবান্ধা উপজেলা থেকে মজিব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

কবে প্রকাশ হবে এইচএসসির ফল, জানা গেল সম্ভাব্য সময়

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন