কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর মডেল ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন, কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক ।
সংবর্ধনায় উপস্থিতি : কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ও শিক্ষার্থীসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা: সভায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদ সদস্যর সাথে মতবিনিময় করা হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবু সাইদ রৌমারী সরকারি ডিগ্রি কলেজ। সঞ্চালনায় ছিলেন যাদুরচর ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মুকুল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিশেষ অতিথিরা হলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বারেক চেয়ারম্যান সাবেক, যাদুরচর ইউনিয়ন বিএনপির
সভাপতি মতিউর রহমান মতি, সহকারী অধ্যক্ষ মোশাররফ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ সানাউল্লাহ, জামায়াতের রুকন মাওলানা মাসুদ,
বাংলা টিভির প্রতিনিধি মাজহারুল ইসলাম সাংবাদিক, ও অভিভাবক নেতৃবৃন্দরাসহ আরও অনেকেই।
আলোচনার শুরুতেই সংসদ সদস্য গুনি শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন, পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।
সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান মোস্তাক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে যেকোনো সমস্যা সমাধানে সহযোগিতা করবেন বলে আলোচনা সভায় আশ্বস্ত করেন। কলেজের অধ্যক্ষ সৈয়দ মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন আমার এই শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম জেলায় দুই দুইবার শ্রেষ্ঠ এবং ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছি। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি সুনজর রাখবেন তারা ক্লাস করছে না অন্য কোথাও আড্ডা দিচ্ছে সেদিকে নজর দেওয়ার আহবান করেন।
মাজহারুল ইসলাম ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : 































