ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম, মূলহোতা ঢাকায় গ্রেফতার

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টা; মূলহোতাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও চাঞ্চল্যকর ও স্পর্শকাতর নানা সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

লালমনিরহাটের আদিতমারীতে জুয়া খেলায় বাধা দেওয়ায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের (৩৫) ওপর হামলা এবং হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মোঃ রহিদুল ইসলাম (৪৫) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব ) । গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিদুল আদিতমারী থানার গন্ধমরুয়া (সিঙ্গমারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায় যে, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলো। এলাকায় জুয়া বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি জুয়া খেলা থেকে বিরত থাকতে ওই ব্যক্তিদের নিষেধ করতেন শিক্ষক আরিফুল। জুয়া বন্ধ না করলে পুলিশকে জানানোর কথাও বলেছিলেন তিনি। এর জেরে ক্ষিপ্ত হয়ে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় গত ২ আগস্ট, ২০২৬ তারিখ ভুক্তভোগী ঐ শিক্ষকের পিতা বাদী হয়ে লালমনিরহাটের আদিতমারী থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ( মামলা নং- ০৩)। এরপরেই আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজার ঢাকার একটি যৌথ আভিযানিক দল ১২ আগস্ট, ২০২৬ তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন নয়াটোলাস্থ জনৈক মোঃ জামাল সাহেবের বাড়ীতে অভিযান পরিচালনা করে আদিতমারীর শিক্ষককে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মোঃ রহিদুল ইসলামকে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, গাড়িসহ সরঞ্জাম উদ্ধার

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম, মূলহোতা ঢাকায় গ্রেফতার

আপডেট সময় ০৩:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টা; মূলহোতাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন