ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘লাপাত্তা’ দিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া, শুটিং কবে?

দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে অভিনয়ে ফিরছেন নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন তিনি। আজ থেকে শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ। নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, প্রথম দিনের শুটিং হবে বিএফডিসিতে। এরপর তিনশ ফিট পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন শুটিং চলবে।

হৃদয় বলেন, ‘কাল (৮ আগস্ট, শনিবার) থেকেই ফ্লোরে নামছি। প্রথম দিন এফডিসিতে শুট করব। এরপর বিভিন্ন লোকেশনে শুটিং হবে। চেষ্টা থাকবে দর্শকদের জন্য একদম নতুন এবং ভিন্নধর্মী কিছু উপহার দেওয়ার।’

প্রথম দিনের শুটিংয়েই অংশ নেবেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে থাকবেন অভিনেতা নাসির উদ্দিন খান। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।

এদিকে ‘লাপাত্তা’ শেষ করেই নতুন সিনেমা ‘নিঃস্ব’র প্রস্তুতি শুরু করবেন মেহেদী হাসান হৃদয়। আগামী অক্টোবরের শেষ দিকে শাকিব খানকে নিয়ে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। যদিও শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সামাজিক মাধ্যমে ইধিকা পালের নাম আলোচনায় এলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, তার সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘নিঃস্ব’তে শাকিব খানের বিপরীতে পাকিস্তানের একজন অভিনেত্রীকে দেখা যেতে পারে। এ মাসের মধ্যেই সম্ভাব্য অভিনেত্রীর সঙ্গে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে মাসের শেষ দিকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, ‘বরবাদ’ দিয়ে বড় পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হয় মেহেদী হাসান হৃদয়ের। এরপর ‘রাক্ষস’ নির্মাণের পর এবার ‘লাপাত্তা’র মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে তার। অন্যদিকে দীর্ঘ বিরতির পর নুসরাত ফারিয়ার এই প্রত্যাবর্তনও দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

‘লাপাত্তা’ দিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া, শুটিং কবে?

‘লাপাত্তা’ দিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া, শুটিং কবে?

আপডেট সময় ০৯:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে অভিনয়ে ফিরছেন নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন তিনি। আজ থেকে শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ। নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, প্রথম দিনের শুটিং হবে বিএফডিসিতে। এরপর তিনশ ফিট পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন শুটিং চলবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন