চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ৮টি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আফতাব উদ্দিন’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দায়রা নং-১৪৩২/২৫ (ফটিকছড়ি), ১৪৩৪/২৫ (ফটিকছড়ি), ১৪৩৩/২৫ (ফটিকছড়ি), ১০০৯৫/১৯, সিআর নং-২৩৮/১৮(রাঙ্গুনিয়া), দায়রা নং-৪৫১৯/২২ (কোতোয়ালি), সিআর নং-২৩/২৩ (সদরঘাট) এবং সিআর নং-২২/২৩ (সদরঘাট) সহ সর্বমোট ০৮টি মামলা সর্ব ধারা এন আই অ্যাক্টের ১৩৮ এর ০৫টি মামলায় ১৩ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আফতাব উদ্দিন চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ জুলাই ২০২৬ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ১৯৪০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযিানিক দল চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানাধীন বনানী আবাসিক এলাকায় অভিযান পরিচালানা করে বর্ণিত মামলার সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আফতাব উদ্দিন(৫২), পিতা-মৃত নাজিম উদ্দিন, সাং-বিবিরহাট, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি 
































