নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে সুনাধন্য বীমা কোম্পানী গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর গ্রাহক আবু হুসাইন সিদ্দিকী তুষার এর অসুস্থতা জনিত অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (১১জুলাই) বিকালে জোড়াবাড়ী ইউনিয়নের রেলস্টেশন বাজারে বীমা গ্রাহক আবু হুসাইন সিদ্দিকী তুষার এর ব্যবসা প্রতিষ্ঠানে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় কোম্পানীর নীলফামারী জোনের এরিয়া ম্যানেজার এএসএম জুয়েল রহমান সাগর, ব্র্যাঞ্চ ম্যানেজার শাহিন মিয়া, ইউনিট ম্যানেজার আবু হাসনাত স্বপন প্রমূখ বক্তব্য রাখেন।
জানাযায়, ২০২৫ সালে বীমা গ্রাহক তুষার সিদ্দিকী ১৫ বছর মেয়াদী ৪ লক্ষ ৮০ হাজার টাকা একটি বীমা পলিসি গ্রহন করেন। উক্ত বীমার ১টি কিস্তি ৪৬ হাজার টাকা প্রদান করেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বীমা গ্রাহক তুষার সিদ্দিকী স্টক জনিত কারণে অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। এরই ধারাবাহিকতায় বীমা কোম্পানীর চুক্তি অনুযায়ী প্রথম ধাপে চিকিৎসা জনিত ৪২ হাজার টাকা এবং এককালীন আর্থিক সুবিধার জন্য ২য় ধাপে ৪ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয় বীমা গ্রহীতা তুষার সিদ্দিকীকে। এবিষয়ে তুষার সিদ্দিকী বলেন অন্যান্য বীমা কোম্পানীর চেয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী বিশেষ সুবিধা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে উক্ত বীমা করার জন্য আহবান জানান তিনি।
আনিছুর রহমান মানিক, ভ্রাম্যমাণ প্রতিনিধি >> 



























