ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে চাঁন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহফুজ আহমেদ মিথুন (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের ছোট দিগটারী গ্রামের চাঁন মিয়ার সঙ্গে প্রায় ২০ বছর আগে মুক্তি বেগম ওরফে মুক্তার (৪০) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জীবিকার তাগিদে চাঁন মিয়া ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
চাঁন মিয়ার অনুপস্থিতিতে প্রতিবেশী মাহফুজ আহমেদ মিথুনের সঙ্গে নিহতের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় উল্লেখ করা হয়। বিষয়টি জানাজানি হলে মুক্তি ও মিথুন পাশের একটি উপজেলায় গিয়ে বসবাস শুরু করেন। এ নিয়ে চাঁন মিয়া ও তার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এজাহারে আরও বলা হয়, শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৮টার দিকে ছোট দিগটারী গ্রামের মোজাম্মেল মিয়ার বাড়ির সামনে চাঁন মিয়ার সঙ্গে মিথুনের দেখা হয়। এ সময় মিথুন তাকে গালিগালাজ ও হুমকি দেন। এর প্রতিবাদ করলে মিথুন তাকে এলোপাতাড়িভাবে মারধর করেন। চাঁন মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মিথুন পাশের একটি বাড়িতে ঢুকে আত্মগোপন করেন। পরে চাঁন মিয়া সেখানে গেলে মিথুন আবারও তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে গুরুতর আহত চাঁন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মিথুনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের ভাগনে আলম মিয়া বাদী হয়ে নিহতের স্ত্রী মুক্তি বেগম, মাহফুজ আহমেদ মিথুন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পীরগাছা থানার এসআই শামীম মণ্ডল বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

আদিতমারীতে অসচ্ছল ও দক্ষ নারীদের মাঝে সেলাই বিতরণ করলেন এমপি বাবুল

পীরগাছায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

রংপুরের পীরগাছায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে চাঁন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহফুজ আহমেদ মিথুন (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন