ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার

জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে সম্প্রতি মন্ত্রীদের কম উপস্থিতি দেখা যাচ্ছে। এ নিয়ে প্রশ্ন তুলতে ভুলেননি বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৩ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এ সময় শফিকুর রহমান বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। এটা সংসদের মেজাজের সঙ্গে যায় কি না, স্পিকার সে সিদ্ধান্ত দেবেন।

জ্যেষ্ঠ নেতাদের অনুপস্থিতি তাদের আহত করে বলেও উল্লেখ করেন জামায়াত আমির। সেই সাথে অভিযোগ করেন, মাঝেমধ্যে দেখা যায়, সংসদ কক্ষে কোনো কোনো জায়গায় চার-পাঁচজন মিলে কথা বলছেন।

তার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশনে মন্ত্রীদের উপস্থিত থাকার তাগিদ দিয়ে বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকারও জানান, তিনিও মাঝেমধ্যে সংসদ কক্ষে ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলতে দেখেন। সংসদ সদস্যদের এ ধরনের আলোচনা না করা এবং যথাসম্ভব নিজ আসনে বসে সংসদ কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন।

এর আগে গতকাল সোমবারও মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দল।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু

সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার

আপডেট সময় ০৮:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে সম্প্রতি মন্ত্রীদের কম উপস্থিতি দেখা যাচ্ছে। এ নিয়ে প্রশ্ন তুলতে ভুলেননি বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৩ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন