ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

উলিপুরে এক কিলোমিটারজুড়ে মানববন্ধন, দ্রুত বাইপাস সড়ক বাস্তবায়নের দাবি

একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপুর শহরের যানজট নিরসনে দ্রুত বাইপাস সড়কের কাজ শুরুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উলিপুরের সর্বস্তরের মানুষের আয়োজনে,মঙ্গলবার (২৩ জুন) সকালে মসজিদুল হুদা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত তীব্র তাপদহ উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ব্যবসায়ী, পেশাজীবি ও শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা প্রায় ১ কিলোমিটার সড়কের দুই পাশে এ মানববন্ধন রচনা করে। মানববন্ধনে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটনের সঞ্চালনায়,বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল,জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি নিজাম উদ্দিন,জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের আমীর কামাল কবীর রিটন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খাইরুজ্জামান, বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ,মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু সহ বিভিন্ন শ্রেণী পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা । যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে উপজেলার হ্যালি প্যাড থেকে গুনাইগাছ এলাকার আমিন মোড় পর্যন্ত ৬৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩.২ কিঃমিঃ বাইপাস সড়ক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। নানান জটিলতায় দীর্ঘদিন ধরে দরপত্র আহ্বান না করায় থমকে গেছে বাইপাস সড়ক নির্মাণের কাজ।শহরে তীব্র যানজটের কারণে জরুরি মুহুর্তে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সকে রোগ নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এমনকি যানজটের কারণে সঠিক সময়ে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ও রংপুর হাসপাতালে রোগি নিতে না পারায় অ্যাম্বুলেন্সে ভিতরেই অনেকে মারা যায়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ যানজট নামক ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও চিলমারী বন্দর ও মাওলানা ভাসানী সেতুর সাথে যোগাযোগের মাধ্যম এক মাত্র এই সড়কটি। বাইপাস সড়কটি নির্মাণ করা হলে যানজট নামক দুর্ভোগ আর ভোগান্তি মানুষের থাকবে না। কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে থুবড়ে আছে বাইপাস সড়ক উন্নয়নের কাজ। সংশ্লিষ্টদের অবহেলার কারণে বাইপাস সড়কের কাজ বাতিল হলে উলিপুরের জনগণ তা মেনে নিবে না। দ্রুত কাজ শুরু করা না হলে এর চেয়েও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু

উলিপুরে এক কিলোমিটারজুড়ে মানববন্ধন, দ্রুত বাইপাস সড়ক বাস্তবায়নের দাবি

আপডেট সময় ০৮:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপুর শহরের যানজট নিরসনে দ্রুত বাইপাস সড়কের কাজ শুরুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উলিপুরের সর্বস্তরের মানুষের আয়োজনে,মঙ্গলবার (২৩ জুন) সকালে মসজিদুল হুদা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত তীব্র তাপদহ উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ব্যবসায়ী, পেশাজীবি ও শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা প্রায় ১ কিলোমিটার সড়কের দুই পাশে এ মানববন্ধন রচনা করে। মানববন্ধনে মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটনের সঞ্চালনায়,বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল,জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি নিজাম উদ্দিন,জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের আমীর কামাল কবীর রিটন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খাইরুজ্জামান, বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ,মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু সহ বিভিন্ন শ্রেণী পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা । যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে উপজেলার হ্যালি প্যাড থেকে গুনাইগাছ এলাকার আমিন মোড় পর্যন্ত ৬৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩.২ কিঃমিঃ বাইপাস সড়ক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। নানান জটিলতায় দীর্ঘদিন ধরে দরপত্র আহ্বান না করায় থমকে গেছে বাইপাস সড়ক নির্মাণের কাজ।শহরে তীব্র যানজটের কারণে জরুরি মুহুর্তে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সকে রোগ নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এমনকি যানজটের কারণে সঠিক সময়ে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ও রংপুর হাসপাতালে রোগি নিতে না পারায় অ্যাম্বুলেন্সে ভিতরেই অনেকে মারা যায়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ যানজট নামক ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও চিলমারী বন্দর ও মাওলানা ভাসানী সেতুর সাথে যোগাযোগের মাধ্যম এক মাত্র এই সড়কটি। বাইপাস সড়কটি নির্মাণ করা হলে যানজট নামক দুর্ভোগ আর ভোগান্তি মানুষের থাকবে না। কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে থুবড়ে আছে বাইপাস সড়ক উন্নয়নের কাজ। সংশ্লিষ্টদের অবহেলার কারণে বাইপাস সড়কের কাজ বাতিল হলে উলিপুরের জনগণ তা মেনে নিবে না। দ্রুত কাজ শুরু করা না হলে এর চেয়েও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন