নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি প্রতিহতের লক্ষ্যে দিঘলিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল সোমবার (২৩ জুন) দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তারা আওয়ামী লীগের যেকোনো উসকানিমূলক বা অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিক, গাজী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, মোল্লা সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম হাসান, কৃষকদলের সভাপতি শেখ লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, কৃষক দলের সাধারণ সম্পাদক ইখতে কার, মোহাম্মদ আলী মিন্টু, মাহমুদুল হাসান মিঠু, ডাঃ এস এম মেহেদী হাসান, শেখ হেদায়েত, আব্দুস সালাম, সাবু,আবু হানিফ জাসু, নজরুল ইসলাম, মোল্লা তৈয়ব আলী প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা সচেষ্ট। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের যেকোনো প্রচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। উপজেলা বিএনপির নেতারা বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। একই সঙ্গে তারা নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত হয়।
ব্রেকিং
দিঘলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে বিএনপি অঙ্গ সংগঠনের কর্মসূচি
-
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ০৮:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- 6
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
সারাদেশ
জনপ্রিয় সংবাদ
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- 































