লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল (টেপাই জাল) জব্দ করে ধ্বংস করা হয়েছে।১৫/০৬/২৬ সোমবার উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকায় অবস্থিত সতী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্র। অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে কারিগরি ও আইনগত সহায়তা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ্। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশগ্রহণ করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে নদী ও জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ জন মিত্র জানান, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের আইন মেনে মাছ আহরণের আহ্বান জানান তিনি। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নদী ও জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
ব্রেকিং
হাতীবান্ধায় সতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ
-
মোঃ নজরুল ইসলাম - আপডেট সময় ১২:৪৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- 11
জনপ্রিয় সংবাদ
মোঃ নজরুল ইসলাম 






























