ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ সভায় স্থানীয় সমস্যা, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় দিঘলিয়া থানা চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই আদর্শ।
সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ সদস্য, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কেবল আইন প্রয়োগকারী সংস্থার একক প্রচেষ্টা যথেষ্ট নয়। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে মাদকাসক্তি, কিশোর গ্যাং, সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব হলেও সমাজকে অপরাধমুক্ত রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে।”
তিনি আরও বলেন, “একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের জন্য পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উন্নয়ন ও শান্তির স্বার্থে কাজ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো সমস্যার সমাধান আইনগত উপায়ে করতে হবে।”
সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, দিঘলিয়া থানা পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং তাদের মতামত গ্রহণের উদ্দেশ্যেই এ ধরনের সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও পুলিশ-জনতার সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
সভা শেষে উপস্থিত সবাই এলাকার শান্তি, শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা দিঘলিয়া থানা পুলিশের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি

দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

খুলনার দিঘলিয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ সভায় স্থানীয় সমস্যা, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় দিঘলিয়া থানা চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই আদর্শ।
সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ সদস্য, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কেবল আইন প্রয়োগকারী সংস্থার একক প্রচেষ্টা যথেষ্ট নয়। জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে মাদকাসক্তি, কিশোর গ্যাং, সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব হলেও সমাজকে অপরাধমুক্ত রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে।”
তিনি আরও বলেন, “একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনের জন্য পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উন্নয়ন ও শান্তির স্বার্থে কাজ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো সমস্যার সমাধান আইনগত উপায়ে করতে হবে।”
সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, দিঘলিয়া থানা পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং তাদের মতামত গ্রহণের উদ্দেশ্যেই এ ধরনের সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও পুলিশ-জনতার সম্পর্ক আরও শক্তিশালী করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
সভা শেষে উপস্থিত সবাই এলাকার শান্তি, শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা দিঘলিয়া থানা পুলিশের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আহ্বান জানান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন