৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত পিএসসি থেকে ফলাফল প্রকাশ করা হয়।
গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ১৮ ডিসেম্বর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একসঙ্গে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে।
পিএসসির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দ্রুততম সময়ে মৌখিক পরীক্ষার সূচি ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
অনলাইন ডেস্ক : 



























