ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

২৬ দিন পর উৎপাদনে ফিরল দেশের একমাত্র তেল শোধনাগার

কাঁচামাল সংকট কেটে যাওয়ায় ২৬ পর উৎপাদনে গেল দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।

শুক্রবার সকাল ৮টা থেকে রিফাইনারির বিভিন্ন ইউনিটে উৎপাদন শুরু হয়। বেলা ১২টার দিকে পুরোদমে উৎপাদনে যায়।

অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল ইআরএলের কাঁচামাল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ক্রুড অয়েলবাহী জাহাজ না আসায় গত ১২ এপ্রিল প্রতিষ্ঠানটির উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়। বুধবার সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন ক্রুড অয়েলবাহী জাহাজ পৌঁছায়। এরপর লাইটারিংয়ের মাধ্যমে রিফাইনারিতে যুক্ত হওয়ার পরই যেন প্রাণ ফিরেছে ইআরএলে।

সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে ‘এমটি নিনেমিয়া’ থেকে ক্রুড অয়েল লাইটারিং শুরু হয়। উৎপাদন প্রক্রিয়া চালুর সঙ্গে সঙ্গে জাহাজ থেকে ক্রুড অয়েল খালাসও চলছে। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি ক্রুড অয়েলের জাহাজ দেশে এসেছিল। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর ক্রুড অয়েল নিয়ে কোনো জাহাজ দেশে আসতে পারেনি।

এই হিসাবে প্রায় আড়াই মাসের বেশি সময় পর ক্রুড অয়েলের চালান দেশে এসেছে। কাঁচামাল সংকটে মার্চের শেষদিকে রিফাইনারিটি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লো ফিডে চালু রাখা হয়। একপর‌্যায়ে ১২ এপ্রিল থেকে প্ল্যান্টটির উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

ইআরএল সূত্র জানায়, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ক্রুড অয়েল সাগরপথে জাহাজে করে এনে পরিশোধন করে ইআরএল। এ রিফাইনারির বার্ষিক শোধন ক্ষমতা ১৫ লাখ টন। ক্রুড অয়েল শোধন করে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, কেরোসিন, জেট ফুয়েল, ন্যাপথা, বিটুমিন, এলপিজিসহ ১৩ ধরনের জ্বালানি উৎপাদন করছে সংস্থাটি। তবে ডিজেলই উৎপাদন করে সবচেয়ে বেশি। বর্তমানে আরও এক লাখ টন ক্রুড নেওয়ার জন্য ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজ ফুজাইরার পথে রয়েছে। এটি ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা রয়েছে।

ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শরীফ হাসনাত জানান, কুতুবদিয়ায় অবস্থানরত ‘এমটি নিনেমিয়া’ নামক জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে রিফাইনারিতে ক্রুড অয়েল নেওয়া শুরু হয়। শুক্রবার সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ৪ ঘণ্টা পর পুরোদমে উৎপাদনে যাওয়া সম্ভব হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

২৬ দিন পর উৎপাদনে ফিরল দেশের একমাত্র তেল শোধনাগার

আপডেট সময় ১০:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

কাঁচামাল সংকট কেটে যাওয়ায় ২৬ পর উৎপাদনে গেল দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন