ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাদিকে গুলি: সীমান্তে পারাপারে সহায়তাকারী ফিলিপের ২ সহযোগী আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করা হয়।

এর আগে ময়মনসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের পর অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ বিজিবির অধীন সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়।

পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নালিতাবাড়ী উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানরত ফিলিপ নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়। হামলায় অভিযুক্তরা এই অঞ্চল দিয়ে ভারতে পালিয়ে গেলে ফিলিপ বলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে পাওয়া যায়নি।

কর্নেল মোস্তাফিজুর রহমান আরও জানান, ফিলিপকে না পেয়ে তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানবপাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বারোমারী বিওপিতে আনা হয়।

এ ছাড়া সোমবার ভোরে ফিলিপের আত্মীয় বেঞ্জামিন রিচান (৩০) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের আরেকটি দল হালুয়াঘাট এলাকায় অভিযান চালায়।

ইনকিলাম মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী বেগম সামিয়া, শ্যালক শিপু ও বেগম মারিয়াকে রোববার গ্রেপ্তার করে র‍্যাব।

রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। এ ছাড়া র‍্যাব পৃথক অভিযানে সন্দেহভাজন মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। এ সময় হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

হাদিকে গুলি: সীমান্তে পারাপারে সহায়তাকারী ফিলিপের ২ সহযোগী আটক

আপডেট সময় ০৯:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন