ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মেসি কি অবসর নিতে চলেছেন? যা বলছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম

৩৯ বছর চলছে আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসির। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারটাই হয়ে আছে ফুটবলের বিশ্বমঞ্চে তার শেষ ম্যাচ। তবে আর্জেন্টিনা দলেও কি এটাই তার শেষ ম্যাচ? এ নিয়ে গুঞ্জন চলছে বেশ।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর একটি বেদনাদায়ক দৃশ্য রেখে গেছে আর্জেন্টিনা জাতীয় দল। মাঠে কাঁদছিলেন লিওনেল মেসি। দশ নম্বর জার্সিধারীর জন্য এই ম্যাচটি ছিল বিশেষ কিছু। কারণ, সম্ভবত এটিই ছিল তার শেষ বিশ্বকাপ ম্যাচ। তবে আলবিসেলেস্তেদের হয়ে স্পেনের বিপক্ষের এই ম্যাচটিই যে রোজারিওর এই তারকার শেষ ম্যাচ ছিল, তা কিন্তু নয়।

ম্যাচ শেষে সবার মধ্যে কৌতূহল ছিল, মেসি কী বলেন সেটা জানার জন্য। তবে বাকি দলের মতোই মিক্সড জোনে না থেমে সরাসরি চলে যান দলের অধিনায়ক। নিজের ভবিষ্যৎ নিয়েও কোনো মন্তব্য করেননি তিনি, যা নিয়ে ঊনচল্লিশ বছর বয়সী এই তারকার ভক্তদের মনে এখন অনিশ্চয়তা।

কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টেও নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি মেসি। সেখানে তিনি শুধু নিজের কষ্টের কথা এবং স্পেনের কাছে হারের ফলে ‘যে ক্ষতটা রয়ে যাবে বহু দিন’ তার কথাই তুলে ধরেছেন।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল জানাচ্ছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নিজের ঐতিহাসিক অধ্যায় এখনও পুরোপুরি শেষ করে দেননি মেসি। এই আসরকেই তার শেষ বিশ্বকাপ বলে সবাই ধরে নিলেও, রোজারিওর এই তারকা কোনো সিদ্ধান্ত নিয়েই এই বিশ্বকাপে আসেননি। তিনি কখনও কাছের মানুষদের বলেননি যে, এই আসর খেলেই তিনি অবসর নেবেন। তাই এটাই যে তার শেষ উপস্থিতি ছিল, এমনটা মনে হওয়ার সম্ভাবনা কম।’

তিনি আরও জানান, ‘সবচেয়ে যৌক্তিক বিষয় হলো, আর্জেন্টিনার দর্শকদের সামনেই হয়তো বিদায় জানাবেন মেসি। এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি, এটা সত্য। আর এখনই এই বিষয়ে জোরালো কিছু বলাও তাড়াহুড়ো হবে। তবে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে আবারও মাঠে নামবে জাতীয় দল, যদিও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। আর সেই সময়টা খুব বেশি দূরে নেই।’

পরবর্তী বিশ্বকাপ এখনও বেশ দূরে, ২০৩০ সালে অনুষ্ঠিত হবে এই আসর। প্যারাগুয়ে ও উরুগুয়ের সঙ্গে আয়োজক দেশ হিসেবে থাকবে আর্জেন্টিনাও, এরপর টুর্নামেন্ট চলে যাবে স্পেন, মরক্কো ও পর্তুগালে। এ কারণে আয়োজক হিসেবে দলটি ইতিমধ্যেই সরাসরি জায়গা পেয়ে গেছে দলটি। তবে এরপরও ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে শুরু হতে যাওয়া বাছাইপর্বে অংশ নেবে তারা।

সেটা যখন শুরু হবে, মেসির বয়স হয়ে যাবে ৪০। তাই সবকিছু জানান দিচ্ছে, সে বাছাইপর্বে মেসির খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তার আগেই বিদায় বলবেন তিনি। তবে সেটা কবে, তা নিয়ে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জনবল নেবে উপায়, লাগবে অভিজ্ঞতা

মেসি কি অবসর নিতে চলেছেন? যা বলছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম

আপডেট সময় ১২:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৩৯ বছর চলছে আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসির। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারটাই হয়ে আছে ফুটবলের বিশ্বমঞ্চে তার শেষ ম্যাচ। তবে আর্জেন্টিনা দলেও কি এটাই তার শেষ ম্যাচ? এ নিয়ে গুঞ্জন চলছে বেশ।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর একটি বেদনাদায়ক দৃশ্য রেখে গেছে আর্জেন্টিনা জাতীয় দল। মাঠে কাঁদছিলেন লিওনেল মেসি। দশ নম্বর জার্সিধারীর জন্য এই ম্যাচটি ছিল বিশেষ কিছু। কারণ, সম্ভবত এটিই ছিল তার শেষ বিশ্বকাপ ম্যাচ। তবে আলবিসেলেস্তেদের হয়ে স্পেনের বিপক্ষের এই ম্যাচটিই যে রোজারিওর এই তারকার শেষ ম্যাচ ছিল, তা কিন্তু নয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন