ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দ্বিতীয় দিনেও মোদি সরকারের বিরুদ্ধে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র পদযাত্রা

ভারতের শিক্ষাব্যবস্থার দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে যুবনেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজিপি) ব্যানারে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর আগে পুলিশ যন্তর মন্তর থেকে মঞ্চ ও তাঁবু সরিয়ে দিলেও আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে পুনরায় অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। খবর এনডিটিভির।

সোমবার (২০ জুলাই) পার্লামেন্ট অধিবেশনের প্রথম দিনে যন্তর মন্তর থেকে পার্লামেন্ট অভিমুখে শুরু হওয়া হাজার হাজার শিক্ষার্থীর ‘সংসদ চলো’ পদযাত্রা দমনে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ব্যাপক টিয়ারগ্যাস ও লাঠিচার্জ চালায়। এতে ১০০ জনের বেশি পুলিশ সদস্য ও ৬০ জনেরও বেশি বিক্ষোভকারী আহত হন। পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও বিশৃঙ্খল আচরণের অভিযোগ এনে প্রায় ৭০ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে ভাঙচুরের দায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অন্যদিকে, বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ শিক্ষার্থীদের ওপর পুলিশ মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সিজিপি প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আন্দোলনকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন- অনশনরত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও নিট পরীক্ষার অনিয়মে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ। কিন্তু সরকার থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় আজ মঙ্গলবার (২১ জুলাই) যন্তর মন্তরে নিজেদের মঞ্চ ও তাঁবু পুনঃস্থাপন করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি‘।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

দ্বিতীয় দিনেও মোদি সরকারের বিরুদ্ধে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র পদযাত্রা

আপডেট সময় ০১:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভারতের শিক্ষাব্যবস্থার দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে যুবনেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজিপি) ব্যানারে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর আগে পুলিশ যন্তর মন্তর থেকে মঞ্চ ও তাঁবু সরিয়ে দিলেও আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে পুনরায় অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। খবর এনডিটিভির।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন