লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার ৫ নং সিন্দুর্না ইউনিয়নের হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাসিমা পারভীন। সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর সিন্দুরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। এছাড়াও বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম।সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বন্যা ঝুঁকি মোকাবেলায় করণীয়, নিরাপদ আশ্রয়ে দ্রুত সরে যাওয়া, খাদ্য ও বিশুদ্ধ পানীয় সংরক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বন্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের আগাম প্রস্তুতি নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সভায় অংশগ্রহণকারীদের মাঝে দুর্যোগকালীন করণীয় বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।অনুষ্ঠানটির আয়োজন করে ৫ নম্বর সিন্দুরনা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, হাতীবান্ধা, লালমনিরহাট। এতে সহযোগিতা করে গণ উন্নয়ন কেন্দ্র (GUK), ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যালায়েন্স এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড।বক্তারা বলেন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার মাধ্যমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
ব্রেকিং
হাতীবান্ধায় বন্যা পূর্বপ্রস্তুতি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
-
মোঃ নজরুল ইসলাম - আপডেট সময় ০৭:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- 142
জনপ্রিয় সংবাদ
































