ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাড় কাঁপানো শীতে সহকর্মীদের নায়িকা মুক্তির উপহার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
  • 197

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শিল্পীদের পাশে দাঁড়ালেন সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। স্বল্প আয়ের সহকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে শিল্পী সমিতির আঙিনায় দুই শতাধিক শিল্পীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এসময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আরমান, কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য পলি, সনি রহমান এবং চিত্রনায়ক বাপ্পারাজ, সম্রাট ও অভিনেতা তুষার খান উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মুক্তি বলেন, আমাদের কিছু সহকর্মী আছেন যারা স্বল্প আয়ে জীবন ধারণ করেন। আগের মতো তাদের কাজ নেই। ইন্ডাস্ট্রির অবস্থাও সেভাবে ভালো নয়। এমন অবস্থায় তাদের এই শীতে অসুবিধা হচ্ছে। সেটা ভেবেই তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করেছি।

তিনি বলেন, আমরা দুই ঈদে উপহার দেই। এটা তেমনই উপহার। সহকর্মীদের জন্য শীতবস্ত্র উপহার।

ব্যতিক্রম একটি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আরেকটি বিষয় জানাতে চাই, স্বল্প আয়ের সহকর্মীদের জন্য আমি বড় একটি উদ্যোগ নিয়েছি। সেটা এখনই বলব না। সবকিছু প্রস্তুত হলে আনুষ্ঠানিকভাবে জানাব। যে উদ্যোগটি নিয়ে কাজ করছি এটা তাদের দীর্ঘদিনের দাবি।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। ‘চাঁদের আলো’তে চিত্রনায়িকার চরিত্র করে আলোচনায় আসেন।
এরপর জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মন জয় করেন দর্শকদের।

এছাড়া চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’সহ বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ে না থাকলেও চলচ্চিত্রের বিভিন্ন আয়োজনে তাকে পাওয়া যায় নিয়মিতই।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

হাড় কাঁপানো শীতে সহকর্মীদের নায়িকা মুক্তির উপহার

আপডেট সময় ০৯:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শিল্পীদের পাশে দাঁড়ালেন সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। স্বল্প আয়ের সহকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে শিল্পী সমিতির আঙিনায় দুই শতাধিক শিল্পীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন