ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

স্বাস্থ্যখাতে সংকট: স্বাস্থ্যে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার

সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ ও মৃত্যুঝুঁকিতে শঙ্কিত মানুষ। জনবলসংকটের কারণে হামের টিকাদান দান কর্মসূচি ব্যাহত হচ্ছে। যে কারণে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে অন্তত ১৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩ জন শিশুর মৃত্যু হামের কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, গত কয়েক বছর মাঠপর্যায়ে সমন্বিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সঠিকভাবে পরিচালিত না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে নিয়মিত টিকার পাশাপাশি মাঠপর্যায়ে তদারকি বাড়ানো এখন সময়ের দাবি।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন ক্ষেত্রে জনবলসংকট রয়েছে, এটি আমরা জানি। এই শূন্যতা পূরণে স্বাস্থ্য বিভাগে ১ লাখ নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে জনবল নিয়োগ হলে হামের মতো সংক্রামক রোগের বিস্তার রোধ এবং দীর্ঘমেয়াদি টিকাদান লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

স্বাস্থ্যখাতে সংকট: স্বাস্থ্যে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার

আপডেট সময় ০৬:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ ও মৃত্যুঝুঁকিতে শঙ্কিত মানুষ। জনবলসংকটের কারণে হামের টিকাদান দান কর্মসূচি ব্যাহত হচ্ছে। যে কারণে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন