ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটে ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

লালমনিরহাটে দেড় লক্ষাধিক মার্কিন ডলারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ডলারসহ ওই যুবককে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মো. লিখন মিয়া (২৩)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।

পুলিশ জানায়, তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। জব্দ করা ডলারের মোট পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার। যার বাংলাদেশি মুদ্রামান প্রায় দুই কোটি টাকা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) সাদ ইসলাম জানান, উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবক কোথা থেকে এসব ডলার সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

লালমনিরহাটে ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

আপডেট সময় ১২:২৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

লালমনিরহাটে দেড় লক্ষাধিক মার্কিন ডলারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ডলারসহ ওই যুবককে আটক করা হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন