ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হিরো আলমকে হত্যাচেষ্টা

রিয়াজ-মিথিলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজধানীর আফতাবনগর এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় আদালত কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি ও সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত আজ বুধবার (৩ ডিসেম্বর) এই আদেশ দেন। মামলাটি ঢাকার বাড্ডা থানায় দায়ের করা হয়েছিল।

বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন, ‘আসামিরা জামিনে থেকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এসব কারণ উল্লেখ করে মামলার বাদী হিরো আলম একটা সাধারণ ডায়েরিও করেছেন। এই মামলায় আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। জামিনের শর্ত ভঙ্গ করায় জামিন বাতিল চেয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।’
এদিন শুনানির সময় হিরো আলমও আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার সময় বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় মেইন রোড দিয়ে হেটে যাওয়ার সময় এজাহারনামীয় চারজনের নির্দেশে অজ্ঞাতনামা আরও ছয়জন আসামি তিনটি মোটরসাইকেলে এসে হিরো আলমের পথ রোধ করেন। জোর করে আসামিরা তাকে পাশের কাশবনে নিয়ে যান এবং কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভির হাতে থাকা কাঠের লাঠি দ্বারা মাথায় আঘাত করেন। বাঁ হাত দিয়ে আঘাতটি ফেরাতে গেলে গুরুতর জখম হন হিরো আলম।
পরে অজ্ঞাতনামা আসামিরা হাতে থাকা লোহার ধারালো স্কেল দ্বারা আঘাত করেন। আঘাতটি তার ডান হাতের কনুইয়ে লাগে। এতে গুরুতর রক্তাক্ত হন।
পরবর্তী সময় অজ্ঞাতনামা আসামিরা হাতের লাঠি দ্বারা তার মাথায় আঘাত করলে আঘাতটি কপালের বাদিকে লাগে। পরে মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামিরা তার সারা শরীরে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও চড়থাপ্পড় মেরে জখম করেন। ম্যাক্স তার হনোর ব্র্যান্ডের একটি মুঠোফোন ভেঙে ফেলেন। যাওয়ার সময় আসামিরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন। পরে আশপাশের মানুষের সহযোগিতায় হাসপাতালে যান।

ওই ঘটনায় গত ৫ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে বাড্ডা থানায় মামলাটি করেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

হিরো আলমকে হত্যাচেষ্টা

রিয়াজ-মিথিলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় ০৬:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

রাজধানীর আফতাবনগর এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় আদালত কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি ও সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত আজ বুধবার (৩ ডিসেম্বর) এই আদেশ দেন। মামলাটি ঢাকার বাড্ডা থানায় দায়ের করা হয়েছিল।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন