ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রাজধানীর বনানীতে আবাসিক ভবনে আগুন

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবনের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান বাড়ি এলাকার ওই পাঁচতলা ভবনের পঞ্চম তলায় কর্কশিট ও হার্ডবোর্ডের একটি গোডাউনে রাত ৭টা ৫ মিনিটের দিকে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ৭টা ৭ মিনিটে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রাস্তার যানজট ঠেলে ৭টা ২২ মিনিটে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আগুন নেভানোর কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের একটি তলা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের খবর ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই তাড়াহুড়ো করে ভবন থেকে নিচে নেমে আসেন।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

রাজধানীর বনানীতে আবাসিক ভবনে আগুন

আপডেট সময় ০৯:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবনের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন