ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলা; র‍্যাবের অভিযানে ঢাকা থেকে আসামি গ্রেফতার

রংপুর জেলার মিঠাপুকুর থানায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা; র‍্যাবের অভিযানে প্রধান পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার ।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অহপরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামি উভয়েই পূর্ব পরিচিত। গত ইং-২৭/১২/২০২৫ তারিখ গ্রেফতারকৃত আসামি কৌশলে ভিকটিমকে তার বাড়িতে নিয়ে যায় এবং ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইং-২৮/১২/২০২৫ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি তার নিজ বাড়ীর শয়ন কক্ষে ভিকটিমকে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫ অধ্যাদেশ) এর ৯ (ক) (১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩, তারিখ-৩১/১২/২০২৫ খ্রিঃ।

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

উক্ত মামলা রুজু হওয়ার পর থেকেই র‌্যাব ছায়াতদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ইং- ১২/০১/২০২৬ তারিখ সন্ধ্যা ০৬.১০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিএসসি এবং র‌্যাব-২, সিপিসি-১, মোহাম্মদপুর, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপির কাফরুল থানাধীন শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা- মোঃ মনছুর আলী ওরফে ভিত্তু, সাং- খোর্দ্দ নারায়নপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জনবল নেবে উপায়, লাগবে অভিজ্ঞতা

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলা; র‍্যাবের অভিযানে ঢাকা থেকে আসামি গ্রেফতার

আপডেট সময় ০৩:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

রংপুর জেলার মিঠাপুকুর থানায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা; র‍্যাবের অভিযানে প্রধান পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন