ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ভোট পর্যবেক্ষণে আসছেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
  • 171

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক। এদের মধ্যে আমন্ত্রিতদের রাখা হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, এখান থেকে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের ৮৩ জনকে ইনভাইট করেছি।
তাদের মধ্যে ৩৬ জন আমাদের কনফার্ম করেছেন। আর পাঁচটি সংস্থা থেকে রিগ্রেট করা হয়েছে। এখনো কনফারমেশনের আরও কিছু বাকি আছে।

তিনি বলেন, আমাদের দুটি পদ্ধতি ছিল।
একটি আমরা স্ব-উদ্যোগে ইনভাইটেশন করেছি। আরেকটি ছিল জার্নালিস্ট ও অবজারভারদের জন্য ওপেন ইনভাইটেশন। এ পর্যন্ত ৫০ জন সাংবাদিক আমাদের কাছে তাদের আগ্রহ প্রকাশ করেছেন যে তারা এখানে এসে নির্বাচন পর্যবেক্ষণ করতে চান। ৭৮ জন অবজারভার ও ৫০ জন সাংবাদিক আসতে চান।
এটি প্রতিনিয়ত বাড়ছে। হয়তো দেখা যাবে আধা ঘণ্টা বা এক ঘণ্টা পর এই সংখ্যাটি আরও বাড়বে।

তিনি বলেন, তাদের ভিসা প্রাপ্তির বিষয়ে আমরা কথা বলেছি। অন-অ্যারাইভাল ভিসা নিয়ে আসতে বলেছি। পয়েন্ট অব ডিপারচার থেকে ভিসা নিয়ে আসতে বলেছি।
আর কেউ যদি তা না পারেন, সে ক্ষেত্রে অন-অ্যারাইভালে এখানে এয়ারপোর্টে ব্যবস্থা থাকবে। এখানে একটি হেল্প ডেস্ক থাকবে। পাশাপাশি আমাদের আমন্ত্রিতদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাখা হবে। হোটেলে হেল্প ডেস্ক ও মিডিয়া সেল থাকবে। সেখানে বিভিন্ন পয়েন্টে কো-অর্ডিনেশনের ব্যবস্থা করা হবে। তাদের সঙ্গে অফিসার থাকবেন ইত্যাদি।

তিনি আরও বলেন, এই মুহূর্তে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি অবস্থান করছেন। এই সংখ্যাটি পরবর্তীতে প্রায় তিনশর কাছাকাছি যাবে বলে আমাদের ধারণা দেওয়া হয়েছে। কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে আমরা ইনভাইট করেছিলাম, তারা ১০ জন আসবেন। তুরস্ক থেকেও আমরা ইনভাইট করেছিলাম, তবে তারা সম্ভবত ৯ জন আসবেন। অনেক জায়গায় আমাদের যদি ভিসা ফ্যাসিলিটি বা মিশন না থাকে, তাহলে তারা যেন অন-অ্যারাইভালে এসে কোনো অসুবিধায় না পড়েন, সে ব্যবস্থা থাকবে। আমাদের ধারণা প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক আসবেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

ভোট পর্যবেক্ষণে আসছেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক

আপডেট সময় ০৯:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক। এদের মধ্যে আমন্ত্রিতদের রাখা হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন