ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ভালো আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • 203

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হাসপাতালে ভর্তি হন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার করা হয়। ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাসায় ফেরেন অভিনেত্রী।
মস্তিষ্কের ‘সফল অস্ত্রোপচার’ শেষে ছয় দিন হাসপাতালে থাকার পর উত্তরার নিজ বাসায় ফিরে বিশ্রামে আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তানিয়া বৃষ্টি এখন ভালো আছেন, বিশ্রামে আছেন। হাসপাতালে চিকিৎসা শেষ, এখন বাকিটা বাসায় চলবে বলে জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি বলেন, তানিয়া নিজ বাসাতেই মা-বোনের সঙ্গে আছেন। তার পরিবারের সঙ্গে কথাবার্তা হচ্ছে, আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। এখন আর কোনো জটিলতা নেই। শিগগিরই সুস্থ হয়ে যাবেন বলে জানান এ নির্মাতা।

উল্লেখ্য, ২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ দিয়ে বড়পর্দায় পা রাখেন তানিয়া বৃষ্টি। ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘গোয়েন্দাগিরি’। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেত্রী। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজের কথাও ছিল তার। ঠিক এমন সময়ে অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

ভালো আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

আপডেট সময় ০৩:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হাসপাতালে ভর্তি হন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার করা হয়। ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাসায় ফেরেন অভিনেত্রী।
মস্তিষ্কের ‘সফল অস্ত্রোপচার’ শেষে ছয় দিন হাসপাতালে থাকার পর উত্তরার নিজ বাসায় ফিরে বিশ্রামে আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন