ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বজ্রপাতে একদিনে ৬ জেলায় ১২ জনের মৃত্যু

দেশের ছয় জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। তারা ক্ষেত-খামারে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

শনিবার (১৮ এপ্রিল) সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

সংবাদদাতাদের পাঠানো তথ্য অনুযায়ী, এদিন বজ্রপাতে নেত্রকোণায় একজন, ময়মনসিংহে দুই জন, রংপুরে দুই জন, হবিগঞ্জে একজন ও সুনামগঞ্জে পাঁচ জনসহ পৃথক বজ্রপাতের ঘটনায় মোট ১১ জনের প্রাণ গেছে।

নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের হাওরে দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলতু মিয়া হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, ময়মনসিংহের গৌরীপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রহমত আলী (উজ্জ্বল) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের বায়রাউড়া গ্রামে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি মৎস্য খামারে মাছ ধরার সময় বজ্রাঘাতে দুই ব্যক্তি মারা গেছেন এবং আহত হয়েছেন অন্তত ১২ জন। উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় যারা মারা গেছেন, তারা হলেন- মিলন মিয়া (৩৫) ও আবু তালেব (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খামারের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ বজ্রপাত হলে পুকুরে থাকা জেলে ও পাড়ের দর্শনার্থীরা দগ্ধ ও আহত হন। আহত তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় যারা মারা গেছেন, তারা হলেন- ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরের আবুল কালাম (২৫) ও দিরাইয়ের লিটন মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে হাওরে ধান কাটতে গিয়ে এসব প্রাণহানি ঘটে।

প্রতিটি উপজেলায় আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

বজ্রপাতে একদিনে ৬ জেলায় ১২ জনের মৃত্যু

আপডেট সময় ০৯:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দেশের ছয় জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। তারা ক্ষেত-খামারে কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন