ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন, হারালেন ২৫ জন

আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আরও ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে তৃতীয় দিনের আপিল আবেদনের শুনানিতে তারা প্রার্থিতা ফিরে পান।

শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, তৃতীয় দিনে ৭১টি আপিল আবেদনের শুনানি হয়েছে। এরমধ্যে ৪১টি মঞ্জুর, ২৫টি নামঞ্জুর, একজন অনুপস্থিত এবং অপেক্ষমাণ আছে চারটি আপিল।
এর আগে, গত শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে মঞ্জুর করা হয়েছে ৫২টি এবং নামঞ্জুর করা হয়েছে ১৫টি। রোববার ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সাতটি নামঞ্জুর এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।

সব মিলে গত তিনদিনে আপিলের শুনানি শেষে ১৫০ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করা হবে এসব আবেদন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। হিজড়া পরিচয়ে ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন, হারালেন ২৫ জন

আপডেট সময় ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আরও ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন