ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা নিয়ে এনটিআরসিএর জরুরি বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ দিতে আগামী ১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে জরুরি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসিএ’র সচিব (উপসচিব) এ এম এম রিজওয়ানুল হক স্বাক্ষরিত এ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। ঢাকার ৯টি নির্ধারিত ভেন্যুতে এদিন চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল চারটি গ্রুপে পরীক্ষা নেওয়া হবে। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে বা তথ্যের জন্য এনটিআরসিএ তিন কর্মকর্তার মোবাইল নম্বর দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা এসব নম্বরে যেকোনো বিষয়ে যোগাযোগ করতে পারবেন। নম্বরগুলো হচ্ছে — মো. মোস্তফা নুরুন্নবি শাকিল (সিস্টেম এনালিস্ট): ০১৭১৭-৯৭৬৩০৭, ড. এস এম আতিয়ার রহমান (সহকারী পরিচালক, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩) ০১৭১৭৫৬০১২৫ এবং রফিকুল (সহকারী প্রোগ্রামার): ০১৭১৫-৫৯০৪০৫।

এছাড়া, পরীক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য এনটিআরসিএর অফিশিয়াল ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা নিয়ে এনটিআরসিএর জরুরি বিজ্ঞপ্তি

আপডেট সময় ১০:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ দিতে আগামী ১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে জরুরি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন