ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় দিনে দুপুরে কৃষকের জমির পাকা ধান লুট 

রংপুরের পীরগাছায় দিনে দুপুরে এক কৃষকের জমিতে কেটে বিছিয়ে রাখা পাকা ধান লুট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কিসামত ঝিনিয়া ডাক্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে লুটকারীরা সটকে পড়ে।
ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান জানান, তিনি ক্রয়সূত্রে মালিক হয়ে ৩০ বছর ধরে ৩৫ শতক জমি ভেগদখল করে আসছেন। চলতি মৌসুমে সেই জমিতে তিনি আমন ধানের চাষ করেছিলেন। তিনি কিছুদিন আগে পাকা ধান কেটে খড়সহ জমিতে বিছিয়ে রেখে শুকাচ্ছিলেন। বেশ কিছুদিন ধরে তার প্রতিবেশী আব্দুস সোবহান সেই জমি নিজের বলে দাবি করে তার সাথে অহেতুক বিরোধে জড়ায়। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে আব্দুস সোবহান তার ছেলেদেরকে সাথে নিয়ে উক্ত জমির ধান লুট করে নিজের বাড়িতে নিয়ে যায়। ঘটনার সময় ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান বাঁধা দেওয়ার চেষ্টা করলে আব্দুস সোবহান তার লোকজনসহ তাকে ধাওয়া করে। এক পর্যায়ে দৌঁড়ে নিজ বাড়িতে ঢুকে প্রাণ রক্ষা করেন তিনি।  পরে তিনি জাতীয় সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুস সোবহান বলেন, এই জমি আমার। তাই আমার জমির ধান আমি বাড়িতে নিয়ে গিয়েছি।
তবে স্থানীয়রা জানান, উক্ত জমি আব্দুল মান্নান দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। ওই জমির ধান আব্দুল মান্নান লাগিয়েছিলেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, এ ব্যাপারে তিনি একটি এজাহার পেয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

পীরগাছায় দিনে দুপুরে কৃষকের জমির পাকা ধান লুট 

আপডেট সময় ০৭:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫