ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার

রংপুরের পীরগাছায় তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যার পর উপজেলার পাওটানা হাট থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের শমেস উদ্দিনের ছেলে। তিনি সম্পর্কে ভুক্তভোগী ছাত্রীর প্রতিবেশী দাদা হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাছ ধরতে নিয়ে যাওয়ার কথা বলে ভুক্তভোগী শিশুকে অভিযুক্ত শহীদুল ইসলাম তার নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে নির্জনতার সুযোগ নিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্মচিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে গেলে অভিযুক্ত শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি পীরগাছা থানা পুলিশকে জানানো হলে, পুলিশ দ্রুত অভিযানে নেমে সন্ধ্যার পর উপজেলার পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক অভিযুক্ত শহীদুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ (শনিবার) আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

আদিতমারী-কালীগঞ্জে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর অনুদান

পীরগাছায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

রংপুরের পীরগাছায় তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যার পর উপজেলার পাওটানা হাট থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন