ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ডোমারে বামুনিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে মারপিট

নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়ায় পূর্ব শত্রুতার জেরধরে ব্যবসায়ীকে পারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা বামুনিয়া মুন্সির বাজার এলাকায়।

ডোমার থানার অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি’র ছেলে আব্দুল করিম ও দুলাল হোসেনের সাথে বারোবিশা বামুনিয়া ডাঙ্গাপাড়া এলাকার আকালু মামুদের ছেলে লাবু ইসলাম ও আবুল কালাম আজাদের দীর্ঘদিন যাবত পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন মঙ্গলবার (৭ই জুলাই) রাত ১০টায় আব্দুল করিম মোটর সাইকেল যোগে নিজ বাড়ী যাওয়ার পথে লাবু’র বাড়ীর সামনে যাওয়া মাত্রই তার দলবল মিলে আব্দুল করিমের মোটরসাইকেল গতিরোধ করে তাকে বেধরক মারপিট করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। আব্দুল করিমের আতœচিৎকারে তার ভাই দুলাল হোসেন ও আব্দুর রহিম ভাইকে বাচাঁতে এগিয়ে গেলে তাদেরকেও দূর্বৃত্তরা মেরে গুরুত্বর আহত করে বলে অভিযোগ করেন তারা। আঘাতের ফলে আব্দুল করিমের ভাই দুলাল হোসেন গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে আব্দুল করিম বাদী হয়ে লাবু ইসলাম, আজাদসহ ৪ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এসআই সৈলেনন্দ্র নাথ রায় ঘটনা স্থল পরিদর্শন করেন। অভিযুক্ত আজাদ, কেফাতুল্লা ও শাকিল ঘটনার বিষয়টি অস্বীকার করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান ভুক্তভুগি আব্দুল করিমের পরিবার।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে যা জানা গেল

ডোমারে বামুনিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে মারপিট

আপডেট সময় ০৭:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়ায় পূর্ব শত্রুতার জেরধরে ব্যবসায়ীকে পারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা বামুনিয়া মুন্সির বাজার এলাকায়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন